ধামরাইয়ে বাস খাদে পড়ে নিহত ২
ঢাকার ধামরাইয়ের শ্রমিকবাহী বাস খাদে পড়ে ২ নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটোনায় অন্তত ২০ জন আহত হন।
আজ শনিবার ভোর ৬টার দিকে সানোড়া ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আকলিমা আক্তার (৪০) ও সুরাইয়া বেগম (৩০)। হতাহতরা সবাই ধামরাইয়ের কালামপুর ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকসের শ্রমিক।
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, ভোরে সানোড়া ইউনিয়নের খাগুরতা গ্রামে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রতীক সিরামিকসের বাসটি তাদের শ্রমিক নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ধামরাইয়ের কালামপুরের কারখানায় ফিরছিল। ওই বাসে ৪৫ জনের মতো শ্রমিক ছিল। এ সময় দুর্ঘটনাবশত বাসটি প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা বাসের ভেতরে সামনের অংশে তিনজনকে আটকা অবস্থায় পাই। ৩০ মিনিটের চেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সুরাইয়া ও আকলিমা নামে দুই শ্রমিককে মৃত উদ্ধার করি। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। তবে গুরুতর না হওয়ায় তারা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
আরও পড়ুনঃ “আওয়ামী লীগ জনগণের সঙ্গে কোনো ছলচাতুরী করেনি; বিএনপি করেছে”





